রূপের সঙ্গে গুণের মেলবন্ধন ঘটিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেন মডেল ও অভিনেত্রী সুজানা। মিডিয়াপাড়ায় তার পথচলায় রয়েছে মেধাবী ছায়া। এরই মধ্যে অনেকগুলো ধারাবাহিক এবং একক নাটকে সুঅভিনয় দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ করেছেন। বিদেশে দুটি নাটকের শুটিং শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি, নাটকগুলো হচ্ছে—মাসুদ সেজানের ধারাবাহিক নাটক ‘অতিথি পাখি’ এবং প্রিতমের একক নাটক ‘৩৬ ডিগ্রি’। এছাড়াও ঈদের নাটক নিয়েও রয়েছে তার সমান ব্যস্ততা। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই অভিনেত্রী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। অনুলিখন করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন
আমার বাবা ছিলেন আমার সকল অনুপ্রেরণার কেন্দ্র। দু বছর হলো তিনি আমাদের ছেড়ে গেছেন। এখন আমার পুরো পৃথিবী জুড়েই আছেন মা।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়
নিজে সবসময় সত্ থাকতে চাই।
সবসময়েই মানুষের প্রতি আমি যথেষ্ট সহমর্মী
৩টি দোষ, যা পাল্টাতে চাই
একটু বেশি ইগো প্রবলেম আছে।
অনেক বেশি আবেগপ্রবণ।
জেদটা একটু বেশি।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি
আফজাল আহমেদ
আলী জাকের
সুবর্ণা মুস্তাফা
নোবেল
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি
আফজাল হোসেন
ইফতেখার আহমেদ ফাহমী
এস এ হক অলীক
মোস্তফা সরয়ার ফারুকী
গিয়াসউদ্দিন সেলিম
৬টি প্রিয় চলচ্চিত্র
গেরিলা
হঠাত্ বৃষ্টি
স্কাইফল
টাইটানিক
চিলড্রেন অব হেভেন
ফ্যাশন
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি
সুইজারল্যান্ড
অস্ট্রেলিয়া
মালদ্বীপ
লন্ডন
আমেরিকা
সিঙ্গাপুর
নীলগিরি
৮টি প্রিয় খাবার
সিফুড
বিরিয়ানি
দেশি মুরগি
মায়ের হাতের যেকোনো খাবার
শুটকি
চিংড়ি মাছ
আইসক্রিম
চকলেট
৯ জন পছন্দের লেখক
সমরেশ মজুমদার
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
মানব বন্দোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ইমদাদুল হক মিলন
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
জীবনানন্দ দাশ
১০টি প্রিয় নাটক
কোথাও কেউ নেই
৫০-৫০
পক্ষীরাজ
৫১-বর্তী
রঙের মানুষ
বন্ধন
মন ফড়িংয়ের গল্প
বিপ্রতীপ
এইসব দিনরাত্রি
সংশপ্তক।
