জন্মদিন

আপডেট : ২১ মে ২০১৪, ২০:১৪
হুমায়ুন ফরীদি প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির জন্ম ১৯৫২ সালের ২৯ মে । তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। ১৯৯০-এর দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তিনি বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে অসাধারণ ও অবিসংবাদিত চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। হুমায়ুন ফরীদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত ‘সংশপ্তক’ নাটকে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। তার উল্লেথযোগ্য কিছু নাটক হলো—‘কীত্তনখোলা’, ‘মুন্তাসির ফ্যান্টাসি’, ‘কিরামত মঙ্গল’ (১৯৯০), ‘ধূর্ত উঁই’ ইত্যাদি। তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আগামী ২৯ মে এই গুণী তারকার জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর জন্য রইল শ্রদ্ধা। আরও যাদের জন্মদিন ২৪ মে :অভিনয়শিল্পী রোজী সিদ্দিকি। ২৬ মে :কথাসাহিত্যিক মইনুল আহসান সাবের। ২৯ মে :হুমায়ুন ফরীদি, নাট্যকার ড. ইনামুল হক।