কিশোরদের শুটিং দিয়েই শুরু হলো ‘অগ্রদূত’

আপডেট : ২১ মে ২০১৪, ২০:১৬
পরিছন্ন একটি নির্মাণ কাজ সুন্দর সমাজ ও দেশ গঠনে অন্যতম ভূমিকা রাখতে পারে। আর সেই সূত্র ধরে তরুণ কবি, নাট্যকার ও পরিচালক রানা হোসেন দীর্ঘদিন ধরে সুস্থ ধারার বেশকিছু বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক, টেলিফিল্মসহ প্রামাণ্যচিত্র ইতোমধ্যে পরিচালনা করেছে। এখন হাতে নিয়েছেন তার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘অগ্রদূত’ নির্মাণের কাজ। স্বপ্নবাজ মানুষদের গল্প নিয়ে সাজানো হয়েছে পূর্ণ্যদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির গল্প সর্ম্পকে পরিচালক রানা হোসেন বলেন, ‘গল্পে দেখা যাবে নায়িকার সাথে একজন সিআইডি অফিসারের (শৌভন) ভালোবাসার সর্ম্পক। নায়িকা সবসময় কবিতা পড়ে। বাড়ির কাজের মেয়ে রুনা হিন্দি সিনেমা দেখে এবং সেই ভাষা শেখা। বস্তির ছেলে রহিম স্বপ্ন দেখে তার মা-বাবাকে নিয়ে। আরও ছোট ছোট গল্প দেখা যাবে। মূলত চার কিশোর আর দুই চোরকে নিয়ে সাজানো হয়েছে এই চলচ্চিত্রটির গল্প। গল্পে দেখা যাবে চারজন কিশোর নতুন কিছু আবিষ্কারের নেশায় বাড়ি থেকে হঠাত্ একদিন বের হয়ে যায়। নায়িকা মুক্তা সাহায্য চায় সিআইডি অফিসার শৌভনের কাছে। তার ছোট ভাই মানিককে খুঁজে দিতে। সিআইডি দল খোঁজাখুঁজি করে চার কিশোরকে তখন দেখা হয়ে যায় এই শহরের শিশু পাচারকারী এবং গডফাদার করিম বক্সের সাথে। বাড়ি থেকে বের হয়ে চার কিশোর ওঠে দূর সর্ম্পকের বল্টুর মামার বাড়িতে। মামা মজার মানুষ। উদ্ভিদ গবেষক। চার কিশোরের বাবা-মা-বোন চিন্তিত গত দুই দিন হয়ে গেলে। তারা চার জন হঠাত্ সিন্ধান্ত নেয় ক্রিকেট খেলবে। খেলতে গিয়ে পেয়ে যায় ৪০০ বছরের পুরোনো রুপার কিছু মুদ্রা। আর তখনই দুুই চোরের সাথে তাদের পরিচয় হয়। নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্রটির কাহিনী।’ ইতোমধ্যে চার কিশোরের শুটিং দিয়েই শুরু হলো ‘অগ্রদূত’। গত ১২ মে হাতির ঝিলের বিভিন্ন স্থানে শুটিং হয়। ছবিটির গান রেকর্ড সম্পন্ন হয়েছে। এতে গেয়েছেন খ্যাতিমান গুণী শিল্পী সাবিনা ইয়াসমিন। এছাড়া গেয়েছেন বৃষ্টি, আশরাফ রনজন, হেমা, ও পলাশ। গান লিখেছেন ডা. মো. ইসমাইল, রানা হোসেন। সুর করছেন আশরাফ রনজন, এস এম মুন্না, মাসুদ লিপন। নৃত্য পরিচালনা করেছেন সালাম, দোলন ইমাম। ফাইটিং পরিচালনা করেছেন ইউসুফ। ড্রেসম্যান ছিলেন আজিম খান। ‘অগ্রদূত’-এর অভিনয়শিল্পীরা হলেন—রেহানা জলি, সিরাজ হায়দার, নবাগত চিত্রনায়ক রিসাম, অঞ্জলী তাবা, লোপা, মুকুল তালুকদার, রাজু, সিডর সুমন, শাকিল, কুসুম, চান শরীফ, শিশুশিল্পী—হূদয়, অপু, জয়, মিনহাজ, বাপ্পি, হেকমত, সাগরসহ আরও অনেকে। প্রযোজনা ও পরিবেশনায় থাকছে মৃত্তিকা প্রোডাকশন। চলচ্চিত্র ‘অগ্রদূত’-এর সহকারী পরিচালক হিসেবে থাকছেন আবুল কালাম জিলকদ খান, নিপু । ব্যবস্থাপনায় থাকবেন হাবিবুর রহমান জুয়েল। মৃদুল ইবনে হোসেন সারাদেশ ফোরাম সদস্য