মাগুরায় মঞ্চস্থ হয়েছে ‘ক্ষেত মজুরের কাব্য’ নাটকটি। গত ১৭ মে সন্ধ্যায় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যরূপ দেন বিশ্বজিত্ চক্রবর্তী। নির্দেশনায় ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুমনা খাতুন, জুয়েল, সাদ্দাম হোসেন, সবুজ খান, স্নিগ্ধা, আল-আমিন, মৃত্যুঞ্জয়, দোলনচাঁপা, সবুজ শান্ত, ঐশি, ঋতু, স্বচ্ছরাজ প্রমুখ। বর্গা চাষিদের নানাভাবে শাসন ও শোষণ করেছে মহাজনরা। বর্গা চাষিদের ন্যায্য পাওনা ও তাদের ভূ-সম্পদ দখল করেছে সমাজের ভূমিখেকো মহাজনরা। সেই পটভূমি নিয়ে নাটকটি রচিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঞ্চস্থ নাটকটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।
কবিতা পাঠের আসর
গত ১৭ মে বিকাল ৫টায় মাগুরা সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরিতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে মাসিক সাহিত্য পাঠের আসর গাঙচিল কণ্ঠ অনুুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি পরেশ কান্তি সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বীর উত্তম আলহাজ্ব মো. জালাল উদ্দিন। পঠিত কবিতার উপর আলোচনা করেন কবি ও সাংবাদিক এম এ হাকিম ও বলরাম বসাক। কবিতা পাঠ করেন সুধা রাণী চক্রবর্তী, রফিক হানজালা, রকেয়া খাতুন, মো. নওয়াব আলী, সোনিয়া আক্তার, হাফেজা আনোয়ার, আব্দুর রশিদ প্রমুখ।
