একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একুশে মিউজিক ল্যাব’ নিয়ে আজ ৫টা ৩০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন বেনজীর ইশরাতা। দেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের খোঁজখবর নিয়ে নির্মিত অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈশা খান দূরে। ‘একুশে মিউজিক ল্যাব’-এর মাধ্যমে দেশের আপকামিং ব্যান্ড এবং সলো মিউজিশিয়ানদের একটি প্ল্যাটফর্ম করে দেওয়া হয়, যেখানে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান।
