আগামী ৩০ মে আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃৃতি কেন্দ্র’ শুরু করতে যাচ্ছে সদস্য সংগ্রহের কাজ। এই কর্মশালার মাধ্যমে সংগঠনটি ১৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। চার মাস মেয়াদি এই কর্মশালায় শেখানো হবে প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি। আধুনিক পাঠ্যসূচিনির্ভর এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. বিশ্বজিত্ ঘোষ, হাসান আরিফ, মু. সিদ্দিকুর রহমান পারভেজসহ আরও অনেকে। সংগঠনটির ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা৩০ মিনিট পর্যন্ত।
