প্রকাশ : ২১ মে ২০১৪, ২০:৫৫আপডেট : ২১ মে ২০১৪, ২০:৫৫
আজ রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠানটিতে গান পরিবেশন করবেন স্বনামখ্যাত নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ-জোহরা। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকী ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি।