দুই শেয়ারবাজারে লেনদেন ও সূচক বেড়েছে

আপডেট : ২১ মে ২০১৪, ২০:৫৭
টানা আট কার্যদিবস পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন সূচকের উন্নতি হয়েছে। সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৮৮ টি কোমপানির ৬ কোটি ১১ লাখ ৬০ হাজার ৮২৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ২৭১ কোটি ৩৫ লক্ষ ২৩ হাজার ৬৬২ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৪৪১০ দশমিক ৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৬০৪ দশমিক ৬২ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৯৮২ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৮৮ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০১ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টি কোম্পানির শেয়ারের। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৭২ পয়েন্টে। লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হা-ওয়েল টেক্সটাইল, বিএসআরএম, গ্রামীণফোন, অ্যাক্টিভ ফাইন, হাইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন হাউজিং ও মতিন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- এসআলম কোল্ড রোল্ড, বিএসআরএম স্টিল, জিপিএইচ ইস্পাত, প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা সিমেন্ট, অ্যাপালো ইস্পাত, কনফিডেন্ট সিমেন্ট, আরামিট সিমেন্ট, সামিট এ্যালায়েন্স পোর্ট ও গ্লোবাল হেভি কেমিক্যাল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, স্কয়ার টেক্সটাইল, জেমীনি সী ফুড, ইমাম বাটন, মাইডাস ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ, রিলায়েন্স ইন্সুঃ, স্ট্যান্ডার্ড সিরামিকস, এপেক্স ফুডস, আইসিবি ইসলামি ব্যাংক ও এনবিএল।