বিশ্বকাপের আগে ব্রাজিলে পুলিশের ধর্মঘট

আপডেট : ২১ মে ২০১৪, ২২:০৪
বেতন বৃদ্ধির দাবিতে ব্রাজিলের ১৪টি রাজ্যের কয়েক হাজার পুলিশ গতকাল বুধবার একদিনের জন্য ধর্মঘট পালন করেছে। বিশ্বকাপ ফুটবলের এক মাসেরও কম সময় আগে এই ধর্মঘটকে দেশটির বিশ্বকাপ অনুষ্ঠানের প্রস্তুতিতে আরো একটি বিপত্তি হিসেবে দেখা হচ্ছে। অপরাধ তদন্তের সঙ্গে যুক্ত শুধুমাত্র বেসামরিক পুলিশরা তাদের বেতন ৮০ ভাগ বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট পালন করেছে। তাদের এই ধর্মঘটের কারণে দেশটির মিলিটারি পুলিশদের রাস্তায় টহল দিতে দেখা গেছে।