ঝিনাইদহ পল্ল¬ী বিদ্যুতের লাইনম্যানদের মানববন্ধন

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১০
ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির মহেশপুর জোনাল অফিসের ডিজিএমসহ কয়েক কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে তাদের অপসারণের দাবিতে লাইনম্যানরা কর্ম বিরতি পালন করছে। দাবি আদায়ের জন্য গতকাল বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলার সকল লাইনম্যান। মহেশপুর জোনাল অফিসের ডিজিএম মো: হুমায়ুন কবির ও একই অফিসের কর্মকর্তা আব্দুল হাকিম প্রতিনিয়ত লাইনম্যানদের গালমন্দসহ প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন। এর প্রতিবাদ করায় ২২ জন লাইনম্যানকে চাকরিচ্যুত করার হুমকি দিয়ে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। তারা জানান, বিষয়টি ঝিনাইদহ পল্ল¬ী বিদ্যুত্ সমিতির জিএম যুবরাজ চন্দ্র পালকে অবহিত করার পরেও কোন ব্যবস্থা নেননি তিনি। এতে করে লাইনম্যানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে ঝিনাইদহ পল¬ী বিদ্যুত্ সমিতির জিএম অনুপস্থিত থাকায় তার পক্ষে শৈলকুপা জোনাল অফিসের ডিজিএম জোনাব আলী জানান, লাইনম্যানদের দাবি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে।