বিজিবি বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে হবিগঞ্জের বাল্লা সীমান্তে ভারতীয় গ্রামবাসী কর্তৃক ৩ বাংলাদেশি হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে শ্রীমঙ্গল সেক্টরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক তারিকুল ইসলাম খান ভারতের পক্ষে তেলিয়ামুড়া বিএসএফ ডিআইজি শ্রী রাজীব সিনহা নেতৃত্ব দেন।
