মে ধা বী মু খ

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১২
মালিহা আহাদু মিম মালিহা আহাদু মিম এসএসসি পরীক্ষায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. মহিউদ্দিন ও মা আয়েশা ছিদ্দিকা। মিম প্রকৌশলী হতে চায়। মো. মারুফ হোসেন মোঃ মারুফ হোসেন (শ্রাবণ) এসএসসি পরীক্ষায় ঢাকার বাড্ডা আলতুন্নেসা স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা বেসরকারি কোম্পানিতে কর্মরত, মা গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়। নাফিস হাসান নাফিস হাসান এসএসসি পরীক্ষায় ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাকের বরগুনা জেলা প্রতিনিধি জহিরুল হাসান বাদশা ও নুরুননাহারের ছোট ছেলে। নাফিস ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হতে চায়। মাহফুজা রহমান মাহফুজা রহমান এসএসসি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবুর ভাতিজি এবং উপজেলার কুমিয়ান গ্রামের সাইদুর রহমান ও তানিয়া রহমানের বড় মেয়ে। আফসানা ফারহিন রাহী এবারের এসএসসি পরীক্ষায় অধীনে আফসানা ফারহিন রাহী চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে (ইংরেজি মাধ্যম) জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক নয়াদিগন্ত’র চট্টগ্রাম ব্যুরো চীফ হেলাল হুমায়ুন ও রোখসানা চৌধুরীর একমাত্র মেয়ে। হুমায়রা আক্তার কলি এবারের এসএসসি পরীক্ষায় আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে হুমায়রা আক্তার কলি জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ কবির হোসেন ও হামিদা আক্তারের মেয়ে। কলি ডাক্তার হতে চায়। মোঃ নিয়ামুল ইসলাম মোঃ নিয়ামুল ইসলাম এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (পাইলট) থেকে ব্যবসায় পরিচিতি শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা হাজী নজরুল ইসলাম একজন ব্যবসায়ী এবং মা হাফিজা বেগম গৃহিণী। ভবিষ্যতে সে ব্যাংকার হতে চায়। তানজিলা খানম (স্বর্ণা) তানজিলা খানম স্বর্ণা এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (পাইলট) থেকে ব্যবসায় পরিচিতি শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আঃ ছামাদ গাজী ঘাঘর ইউপি সদস্য এবং মা পারভীন বেগম গৃহিণী। ভবিষ্যতে সে ব্যবসা ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রী অর্জন করতে চায়। অভিজিত ঘোষ অংকন অভিজিত ঘোষ অংকন এসএসসি পরীক্ষায় শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ড. হরিদাস ঘোষ ও দিপালী ঘোষের ছেলে এবং স্বর্গীয় দ্বীজেন্দ্র নাথ ঘোষ ও বিশিষ্ট রাজনীতিবিদ শচিন্দ্র নাথ মিত্রের দৌহিত্র। তাসফিয়া হায়দার তাসফিয়া হায়দার এসএসসি পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আলী হায়দার রবিন গৌরীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মা জেবুন্নেছা গৃহিণী। তাসফিয়া একজন আদর্শ মানুষ হতে চায়। এহসান মোনেম (অনিক) এ বছর এসএসসি পরীক্ষায় এহসান মোনেম (অনিক) নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আব্দুল মান্নান বেসরকারি চাকরিজীবী এবং মা আপনান আক্তার গৃহিণী। অনিক প্রকৌশলী হতে চায়। ফৌজিয়া ফারিহা নীলা ফৌজিয়া ফারিহা নীলা এসএসসি পরীক্ষায় ফুলতলা রিইউনিয়ান হাইস্কুল হতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা উক্ত স্কুলের শিক্ষক (অব:) আব্দুল মোনতাকিম ও মা আমিনা বেগম গৃহিণী। সে ডাক্তার হতে চায়।