ফরাশগঞ্জ ক্লাব জিতেছে

আপডেট : ২১ মে ২০১৪, ২২:২৫
কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব জিতেছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ম্যাচে ফরাশগঞ্জ ৩-২ গোলে হারায় ওয়ারী ক্লাবকে। ওয়ারী ২ মিনিটে পলাশ ও ৪৩ মিনিটে সাকিবের গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে ওয়ারী। ৬০ মিনিটে বাবু, ৬৯ মিনিটে বিপ্লব ও গফুর ৭৪ মিনিটে গোল করেন।