চুয়াডাঙ্গায় সাংবাদিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৪, ২২:৪০
পোড়াদহ রেল পুলিশ গতকাল বুধবার জেলার মোমিনপুর রেল স্টেশন প্লাটফর্ম এলাকায় সদরুল আলম নিপুল (৩৫) নামে স্থানীয় এক সাংবাদিকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে। নিহত সদরুল আলম নিপুল স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মোমিনপুর ইউনিয়ন প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার রাতে সাংবাদিক নিপুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গভীর রাত অবধি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।গতকাল সকালে স্থানীয় লোকেরা মোমিনপুর রেল স্টেশনের পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত সাংবাদিক নিপুলের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামে।