লুত্ফা সুলতানা
জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের স্ত্রী লুত্ফা সুলতানা (৭৭) দীর্ঘ রোগভোগের পর চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাজধানীর গুলশান আজাদ মসজিদে আজ বাদ আছর জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে। তার মৃত্যুতে রাইটার্স ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধ একাডেমি, সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট, শওকত ওসমান স্মৃতি পরিষদ ও মুক্তিযুদ্ধ উত্সব কেন্দ্রীয় সমন্বয় পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।
চিনু বালা মজুমদার
দৈনিক কালবেলা রামগঞ্জ প্রতিনিধি লক্ষণ মজুমদারের মা চিনু বালা মজুমদার (৯৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
শাহ মো. শামছুদ্দিন ফকির
নেত্রকোনার বারহাট্টা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক ধর্ম শিক্ষক শাহ মো. শামছুদ্দিন ফকির (৭৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার গুহিয়ালা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মো. আমির হোসেন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমির হোসেন ওরফে আলী মেম্বর (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল পৌরশহরের দক্ষিণ বন্দরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
প্রণতি দস্তিদার
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, প্রবীণ কমিউনিস্ট ও নারী নেত্রী কমরেড প্রণতি দস্তিদার (৮১) বার্ধক্যজনিত কারণে গতকাল চট্টগ্রামে নগরীতে নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা কমরেড শরদিন্দু দস্তিদারের স্ত্রী ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম. এল) নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।
