মৃত্যুবার্ষিকী

আপডেট : ২১ মে ২০১৪, ২২:৪১
নারায়ণ চন্দ্র পাল মানিকগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দল জাতীয় পার্টি জেপির সভাপতি দুলাল চন্দ্র পালের বাবা নারায়ণ চন্দ্র পালের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। মোশারেফ হোসেন শাজাহান রাজনীতিবিদ, সাহিত্যজন ও সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের গুণী বন্ধুরা স্মৃতিচারণ করবেন।