জাতিসংঘের মেলায় বাংলাদেশ স্টলে উপচেপড়া ভিড়

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:৫১
সদস্য দেশসমূহের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেলা। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের অভ্যন্তরে রোজ গার্ডেনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সহধর্মিণী বান সুন টিক। মেলায় জাতিসংঘের সদস্য দেশসমূহ অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বান সুন টিক সারা বিশ্ব মিলে একবিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিশ্বে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতার তাগিদ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জন ইলিসন ও রিবন কাটিং। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন মেলা পরিদর্শন করেন। মেলায় ‘বাংলাদেশ’ নামে স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্টলগুলোতে বিক্রীত অর্থ দুর্গতদের সাহায্যার্থ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।