আজ বিএনপির র্যাব বিরোধী সম্মেলন

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:৫২
আজ বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি’র র্যাব বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীসহ র্যাবের হাতে গুম হওয়া ঢাকা মহানগর বিএনপি’র ২২ পরিবারের সদস্যরা। সম্মেলনে গুম হওয়া নেতা-কর্মীদের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।