তথ্য বিচিত্রা

সাহারা মরুভূমি

আপডেট : ২২ মে ২০১৪, ১৯:৪৭
 সাহারা মরুভূমিকে ইংরেজীতে বলা হয় ‘দ্য গ্রেট ডেজার্ট’ যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি।  সাহারার বিস্তৃতি ৯৪,০০,০০০ বর্গ কিলোমিটার, ফলে উত্তর আফ্রিকার প্রায় সবটা জুড়েই এর বিস্তার।  অনেক প্রত্নতাত্ত্বিকই মনে করেন যে প্রায় হাজার দশেক বছর আগে সাহারার আবহাওয়া এখনকার মত এতোটা খারাপ ছিল না এবং সেখানে হূদ ও ছোট নদীর অস্তিত্বও ছিল।  সাহারার আবহাওয়া মাত্রাতিরিক্ত গরম ও শুকনো? যদিও রাতে এখানে বেশ ঠান্ডা পড়ে এবং কখনো কখনো পাহাড়ের চুড়ায় বরফও জমতে দেখা যায়?শীতকাল ও গ্রীষ্মকালে তাপমাত্রা ১০ থেকে ৪৩ ডিগ্রি সে. পর্যন্ত ওঠা-নামা করে? অন্যদিকে সাহারায় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২০ সেন্টিমিটারের মতো।  সাহারা মরুভূমি যেমন জনবিরল তেমনি অন্যান্য প্রাণী-প্রজাতির সাংখ্যাও খুব বেশি সেখানে নেই? এখানকার প্রাণীদের মধ্যে উট, সাপ, গিরগিটি, শিয়াল, এ্যান্টিলোপ, উট পাখি, গাজলা হরিণ, মরুছাগল ইত্যাদি উল্লেখযোগ্য।  মরুভূমি হলেও নানান ধরেন মূল্যবান খনিজ পদার্থ রয়েছে সাহারাতে? বিশেষ করে সাহারা মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে রয়েছে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ? তাছাড়া আরও রয়েছে তামা, লোহা, ফসফেট ইত্যাদি।