ছোট্ট ছেলেটার চেঁচামেচি আর দুষ্টুমিতে বিমানের যাত্রীরা সবাই অতিষ্ঠ। অবশেষে সামনের সারিতে বসা এক মধ্যবয়স্ক লোক উঠে দাঁড়ালেন। স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, ‘এই ছেলে, এখানে দুষ্টুমি না করে বাইরে গিয়ে খেলা করোগে, যাও!’
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি গাড়ি আসতে দেখে এক লোক ভাবছে :
-পাশ কাটিয়ে যাবে। ট্রাম তো নয়।
আর লোকটির দিকে তাকিয়ে গাড়ির চালক ভাবছে :
-সরে যাবে। ল্যাম্পপোস্ট তো নয়!
নতুন গাড়ি কিনেছে হাবলু। পরদিন হাবলুর মা বললেন, ‘হাবলু বাবা, আজ মেহমান আসবে। এদিকে ঘরে বাজার-সদাই কিচ্ছু নেই। জলদি বাজার করে আয়, দেরি করিস না।’
হাবলু বলল, ‘তুমি কোনো চিন্তা করো না মা, বাজার দূরে হলে কী হবে, এখন তো আমার গাড়ি আছে। আমি এই যাব আর আসব।’
হাবলু গেল বাজারে, এদিকে ফেরার আর নাম নেই। মা তো দুশ্চিন্তায় শেষ।
অনেকক্ষণ বাদে ফিরল হাবলু।
মা :কিরে, তোর এত দেরি হলো কেন?
হাবলু :আর বোলো না মা, বাজারে যেতে তো লাগল ২০ মিনিট। কিন্তু ফেরার সময় দুই ঘণ্টা পেরিয়ে গেল।
মা :কেন কেন?
হাবলু :বোকা গাড়িওয়ালারা সামনে যাওয়ার গিয়ার দিয়েছে চারটা, আর পেছনে আসার গিয়ার মাত্র একটা?!
