স্মরণীয় উক্তি

আপডেট : ২২ মে ২০১৪, ১৯:৪৭
 যার চেতনা যত সজাগ, তার ক্ষতি তত কম। - সমরেশ বসু  বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু এবং শত্রুকে চিনে নিতে পারে, আর যে পারে না সে তার ভুলের জন্য মাশুল দেয়। -ওয়াল্টার স্কট  যে চেষ্টা করে পরাজয় বা মৃত্যুবরণ করে আমি তার জন্য গৌরব, সম্মান ও অশ্রু দিতে প্রস্তুত আছি। - ম্যাকলিন  ছবি হচ্ছে শব্দহীন অনবদ্য এক কবিতা। - ওয়াশিংটন অলস্টন  আমার কাছে প্রতিভা মানেই অসীম পরিশ্রমের ফল। - লং ফেলো