দীর্ঘশ্বাস

আপডেট : ২২ মে ২০১৪, ১৯:৫৫
কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে ঘুরে বেড়ায়। কোনও বিষণ্ন ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই! আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস— যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক! তার পাতায় পাতায় লিপিবদ্ধ চোখের জল আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট। মানুষের বুকে এত দীর্ঘশ্বাস, এতটাই দীর্ঘশ্বাস, কে জানত!