এই ঝিম দুপুরের দুঃখ আততায়ী নয়
অতঃপর সন্ধ্যার যে ম্লান ও সম্পন্ন রঙে জায়মান
ঘোটকীর মতো মূর্ত আবছায়া মর্মময়
সিপিয়া-স্বরূপ স্পর্শকাতর আঘ্রাণ
পাপোসের তুল্য ভাবি—
আমার নিজের মধু বাগডাশ খেয়ে গেলে,
জমাট গ্যাঁজানো শব্দ-অশ্ব-চাবি
বৃক্ক, অন্ত্র, পাপ ছুঁয়ে ফেলে—
জল নদী বাতাসেও তরুণীর ভাপ, ভাব;
অপরিপ্রেক্ষিতে ডাক দেয় পুনর্বার
