প্রস্থানের সময়

আপডেট : ২২ মে ২০১৪, ১৯:৫৬
প্রস্থানের সময় নদীর দুটি কূলে গড়িয়ে পড়ে কাজল ধোয়া জল কি জানি কি নেমে যায় বুকের ভেতর, শির শির আকাশের দিকে চেয়ে ঘাসের ওপর শুয়ে থাকা রাতের আকাশে কত গ্রহ-নক্ষত্রের আনাগোনা। সূর্যের প্রখর তাপ সইবে কী করে? প্লাবিত কূলে ডুকরে কেঁদে ওঠে কেউ বিক্ষত হূদয় জানে কতটুকু সুখের ফসল এই কান্না কতটুকু দূরত্বের ফলে খাঁটি হয় প্রেম!