তুমি জল
জল-অন্দরে মন মহলের শ্যামল ঘ্রাণ
রুপোর জরির জলজ তারে সুর-নৃত্যের প্রাণ।
তুমি ভোর
কুয়াশা চাদরে ঢাকা ফসলের বুক-ধুক-পুক
বকুল ঘ্রাণে মাতাল হাওয়ার দুরন্ত সুখ।
তুমি রোদ
উদাস ঢেউয়ে নদীর কোলে ঘুম-দুপুর
প্রজাপতির ছন্দে চলার রূপ-নূপুর।
পাখির ডানার পালক-খাঁচে আলোর গান
অশ্রু ফোঁটার ঝর্ণা-শীতল বুকের টান।
তুমি চাঁদ
বাদামি মেঘ, নীরব কুহু, অনন্ত রাত
শ্যাম-বাংলা, সুধা’শ্রমের রবীন্দ্রনাথ।
