ফোকাস

দশ বছর

আপডেট : ২২ মে ২০১৪, ২১:১৭
চ্যানেল আইতে ‘সিটিসেল তারকা কথন’-এর ভেতর দিয়েই মূলত বাংলাদেশে সেলিব্রেটিদের সরাসরি কথোপকথনের রীতি চালু হলো। সেদিক দিয়ে অনুষ্ঠানটিতে এদেশের গুণী সকল তারকাই প্রতিদিনের এই আলাপের অনুষ্ঠানে হাজির হয়েছেন। গত ২১ মে ছিল অনুষ্ঠানটির ১০ বছর পূর্তি উত্সব। অনন্য রুমার প্রযোজনায় এই অনুষ্ঠানের সম্মিলনীর একাংশের তারকাদের দেখা যাচ্ছে। বাঁ থেকে কণ্ঠশিল্পী তপুর স্ত্রী, উপস্থাপক সামিয়া, ফারহানা নিশো, ঈশিতা, শারমীন লাকী ও লাক্স তারকা শানু।