আজ দুপুর ২টার সংবাদের পর চ্যানেল আইতে প্রচার হবে রাসেল মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবি ‘হাওয়াই মিঠাই’। নাটকটি লিখেছেন আফরোজ রায়হান। এতে দেখা যাবে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পরে নিজের বসতভিটে, সহায়-সম্বল আর উপার্জনক্ষম একমাত্র পুরুষ মানুষটিকে হারিয়ে দিশেহারা পদ্মাপারের একটি পরিবারের করুণ গল্প! টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, সোহেল খান, আজাদ আবুল কালাম, হেনা হোসেন, ইরফান নাসির, কাজী উজ্জ্বল, জান্নাতুল ফেরদৌস ইতি, সানজিদ খান প্রিন্স, রহিম সুমন, সাদিহা রিংকুসহ শিশু শিল্পী রাইয়ান, তিয়ানা, লাবিবা প্রমুখ।
