ভিয়েতনামে দাঙ্গায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির চার কর্মচারী নিহত হয়েছে। এর আগে এ দাঙ্গায় তাদের দুইকর্মী নিহত হওয়ার কথা বলা হয়েছিল। দু’দেশের মধ্যে ভূ-খণ্ডগত বিরোধ নিয়ে সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল।
চায়না মেটালুর্জিকেল গ্রুপ কর্পোরেশনের (এমসিসি) এক বিবৃতিতে বলা হয়, ওই সহিংসতায় তাদের শতাধিক কর্মী আহত হয়। ওই বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে দু’জনের লাশ সনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
