আফ্রিকার দারিদ্র্য দূরীকরণে অগ্রাধিকারমূলক খাতের অর্থায়নে বৈঠক

আপডেট : ২২ মে ২০১৪, ২১:৩৭
দ্য এসোসিয়েশন অব আফ্রিকান ডেভেলপমেন্ট ফিন্যান্স ইনস্টিটিউশনস বুধবার অর্থনীতির প্রধান প্রধান খাতে অর্থায়নের লক্ষ্যে আরো পুঁজি সঞ্চয় ও সম্পদ আহরণে কৌশলগত জোট গঠনে একমত হয়েছে। বৈঠকে তাঞ্জানিয়ার কর্মপন্থা গবেষক প্রফেসর স্যামুয়েল ওয়ানগউ বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূর করতে সর্বোত্তম পন্থা হচ্ছে উত্পাদনশীলতার হার ও কমংসংস্থান বৃদ্ধি করা। তিনি বলেন, কৃষি ও অকৃষি খাত, প্রধানত অনানুষ্ঠিক খাতের স্বনিয়োজিত বিপুলসংখ্যক দরিদ্র শ্রমিক হচ্ছে আজকের আফ্রিকার কর্মসংস্থানের চ্যালেঞ্জ। ডেভেলপমেন্ট ব্যাংক অব রাওয়ানদা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (বিআরডি) এলেক্স কানিয়ানকোনে বলেন, বৈঠকে তারা সক্ষমতার উন্নয়ন এবং আফ্রিকার উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামো, গ্রিন টেকনোলজি, কৃষি উত্পাদনশীলতা ও রফতানির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা করেছেন।