গত ১৭ মে মাধ্যমিক ও সমমান পর্যায়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফল অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ। তবে প্রশ্ন হল যে হারে জিপিএ ৫-এর সংখ্যা বাড়ছে সে তুলনায় আদৌ কি শিক্ষার মান বাড়ছে? যদি তুলনামূলকভাবে শিক্ষার মান বৃদ্ধি না পায় তাহলে সেটা হবে জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপারে। মাধ্যমিক পর্যায়ের সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে জিপিএ-৫। যখন একজন ছাত্র সর্বোচ্চ রেজাল্ট করে তখন তার ভেতর নানা রকম স্বপ্ন উঁকি মারতে থাকে। কিন্তু বাস্তবে সে যখন মেডিক্যাল, প্রকৌশল বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের স্থান করে নিতে পারবে না তখন তার অর্জিত ফলাফল নিয়ে হতাশ জন্মানোটাই স্বাভাবিক। জিপিএ-৫-এর সংখ্যার তুলনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সীমিত। তাই নিশ্চিতভাবে বিপুল সংখ্যক ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই এ রকম ফলাফলই শুধু নয়, শিক্ষার মানের দিকেও নজর দিতে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি
মোল্লা আবু সালেহ
জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
