লায়ন্স জেলা ৩১৫-এ১ বাংলাদেশের ২ দিন ব্যাপী ১৯তম বার্ষিক কনভেনশন গত ১৬ ও ১৭ মে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। কনভেনশনে আগামী ২০১৪-১৫ সালের জন্য জেলা গভর্নর লায়ন মিয়া মোহাম্মদ কুদ্দুস এবং ১ম ও ২য় ভাইস জেলা গভর্নর হিসেবে লায়ন ড. এম এ হালিম পাটোয়ারী এবং লায়ন কল্পনা রাজিউদ্দিন এবং জেলার কেবিনেট সেক্রেটারি ও কেবিনেট ট্রেজারার হিসেবে লায়ন এ কে এম গোলাম ফারুক ও লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল নির্বাচিত হন। এছাড়া জেলার ২০তম বার্ষিক কনভেনশনে চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম সিকদারের নাম ঘোষণা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
