পদ্মায় পানি বৃদ্ধির ফলে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বৃহস্পতিবার দুপুরে উভয় পাড়ে আটকা পড়ে ৩ শতাধিক ট্রাক। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থাকা আটকে পড়া বাসযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বৃদ্ধি এবং প্রচণ্ড সে াতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে কিছু যানবাহন আটকা পড়েছে। তবে বিআইডব্লিটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, পদ্মায় ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে নৌরুটে চলাচলরত ফেরি পারাপারে একটু সময় বেশি লাগছে। এ কারণে উভয় পাড়ে বিভিন্ন যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে। তবে রাতের মধ্যেই সব গাড়ি পার করা সম্ভব হবে।
