উপজেলার বাগলি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গত বুধবার রাতে এঘটনা ঘটে। মুসা মিয়া নামের ওই যুবক বাগলি এলাকায় নরসিংদী জেলা থেকে বোনের বাড়ি বেড়াতে আসে। সীমান্তবর্তী এলাকায় বেড়াতে আসলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এব্যাপারে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে স্থানীয় পর্যায়ে কথা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
