বরিশাল উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপডেট : ২২ মে ২০১৪, ২৩:২৩
বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর মাঝে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মীর মোঃ শাজাহান জানান- আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেবুন্নেসা আফরোজ নৌকা প্রতীক ও বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন টেলিভিশন প্রতীক। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে ১৫৯টি কেন্দ্রের ৮১০টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৯ এপ্রিল সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ ইন্তেকাল করায় তার আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।