জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:২৬
‘তৈলচিত্রের ভূত’ গল্পটি ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় তৈলচিত্রের ভূত প্রশ্ন ১। মানিক বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯০৮ সালের ১৯শে মে। প্রশ্ন ২। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? উত্তর: ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর। প্রশ্ন ৩। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপুরুষের বসতি কোথায় ছিল? উত্তর: বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে। প্রশ্ন ৪। রূপার ফ্রেমে বাল্ব দুটো লাগিয়েছিলেন কে? উত্তর: পরেশ। প্রশ্ন ৫। ‘প্রেতাত্মা’ কী? উত্তর: মৃত ব্যক্তির আত্মা বা ভূত। প্রশ্ন ৬। ‘তৈলচিত্র’ কী? উত্তর: তেলরঙে আঁকা ছবি। প্রশ্ন ৭। ‘অশরীরী’ কী? উত্তর: দেহহীন, নিরাকার। প্রশ্ন ৮। নগেন কীভাবে ঘরে ঢুকল? উত্তর: চোরের মতো নিঃশব্দে। প্রশ্ন ৯। নগেনের মামা মারা যাওয়ার সময় কী উইল করে রেখে গিয়েছিলেন? উত্তর: নগেনের নামে মোটা অঙ্কের টাকা। প্রশ্ন ১০। নগেনের মামাদের লাইব্রেরিটি কোন আমলের? উত্তর: নগেনের দাদামশায়ের আমলের। প্রশ্ন ১১। লাইব্রেরির দেয়ালে কতটি তৈলচিত্র টাঙানো ছিল? উত্তর: তিনটি। প্রশ্ন ১২। নগেন দ্বিতীয়বার কখন তৈলচিত্রকে প্রণাম করতে গেল? উত্তর: দুপুরবেলা। প্রশ্ন ১৩। পরাশর ডাক্তার কখন নগেনকে বাইরে ঘরে অপেক্ষা করতে বলেন? উত্তর: রাত্রি বারোটার সময়। প্রশ্ন ১৪। তৈলচিত্রটি দিনের বেলায় কীরূপ থাকে? উত্তর: নিস্তেজ হয়ে থাকে। প্রশ্ন ১৫। কখন তৈলচিত্রটির তেজ বাড়ে? উত্তর: রাতের বেলায়। প্রশ্ন ১৬। নগেনের মাথার তৈলচিত্রটি কে আঁকিয়েছিলেন? উত্তর: নগেনের মামা নিজে। প্রশ্ন ১৭। পরাশর ডাক্তার তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র কী হলো? উত্তর: বৈদ্যুতিক আঘাতে তার শরীরটা ঝনঝন করে উঠল। প্রশ্ন ১৮। রূপার ফ্রেমটা নগেনের মামা সিন্দুকে তুলে রেখেছিলেন কেন? উত্তর: চুরি হয়ে যাওয়ার ভয়ে। প্রশ্ন ১৯। নগেনের মামাতো ভাই কোথায় ভর্তি হয়েছিল? উত্তর: ইঞ্জিনিয়ারিং কলেজে। প্রশ্ন ২০। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি কার লেখা? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন ২১। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তর: বিজ্ঞান বিভাগের। প্রশ্ন ২২। ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কখন প্রকাশিত হয়? উত্তর: ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে। প্রশ্ন ২৩। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: সাঁওতাল পরগনার দুমকায়। প্রশ্ন ২৪। নগেন কোথায় থেকে কলেজে পড়ে? উত্তর: মামাবাড়িতে থেকে নগেন কলেজে পড়ে। প্রশ্ন ২৫। পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন? উত্তর: নিজের প্রকান্ড লাইব্রেরিতে বসে। প্রশ্ন ২৬। মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠানকে কী বলে? উত্তর: শ্রাদ্ধ। প্রশ্ন ২৭। ‘উইল’ কী? উত্তর: শেষ ইচ্ছেপত্র।