অধ্যায়: ৩
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন-১ ঃ
জনাব ইসমাইল ১ জানুয়ারী ২০১৩ তারিখে নগদ ৩,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকার আসবাবপত্র ও ১,০০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি ফটোকপির দোকান চালু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ ঃ
জুলাই ০৩ কাগজ ক্রয় করা হলো ২০,০০০ টাকা।
জুলাই ০৭ ফটোকপি মেশিনের কালি ক্রয় করা হলো ১০,০০০ টাকা।
জুলাই ১৫ বেতন প্রদান করা হলো ৮,০০০ টাকা।
জুলাই ২০ দোকান ভাড়া প্রদান করা হলো ১০,০০০ টাকা।
ক. জনাব ইসমাইলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ.উপর্যূক্ত লেনদেন হতে প্রতিটি হিসাবের শ্রেণিবিভাগ ছকের মাধ্যমে দেখাও। ৪
গ. জনাব ইসমাইলের জানুয়ারি মাসের লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন-২ ঃ
কামাল ট্রেডার্স-এর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো ২০১৩ সালে জুলাই মাসে সংঘটিত হয় ঃ
জুলাই ০১ অফিসের জন্য একটি এয়ারকন্ডিশন ক্রয় ৪০,০০০ টাকা।
জুলাই ০৫ অফিসের জন্য ৫টি সিলিং ফ্যান ক্রয় ১৫,০০০ টাকা।
জুলাই ০৯ ১৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ১০,০০০ টাকা প্রদান করা হলো।
জুলাই ১৫ ৬০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ৪০,০০০ টাকার চেক পাওয়া গেল।
জুলাই ২০ একটি ফটোষ্ট্যাট মেশিন ক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
ক. উপর্যুক্ত ঘটনা হতে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এমন লেনদেনের মোট পরিমাণ কত ২
খ. উপর্যূক্ত লেনদেন হতে অফিস সরঞ্জামের মোট পরিমাণ নির্ণয় কর। ৪
গ. আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এমন লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
