নবম-দশম শ্রেণির বাংলা

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:২৮
অধ্যায়: ধ্বনি ও বর্ণ (১) কোন বর্ণের উপরে কষি বা রেখা দেওয়াকে কী বলে ? উ: মাত্রা। (২) বর্ণমালায় ব্যবহূত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে ? উ: ছয়টি। (৩) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় ? উ: কার/ সংক্ষিপ্ত স্বর। (৪) কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহূত হতে পারে ? উ: ছয়টি। (৫) ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি ? উ: ‘ম’। (৬) অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী ? উ: ‘ঃ’। (৭) বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না ? উ: ‘ত্’। (৮) বাঙ্গালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে ? উ: ‘প’ বর্গের। (৯) ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয় ? উ: N. (১০) বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ? উ: দুটি। (১১) আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ? উ: ২৫টি। (১২) অক্ষর কাকে বলে ? উ: কোন শব্দকে একেবারই উচ্চারিত করাকে অক্ষর বলে। (১৩) বানান কাকে বলে ? উ: ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে। (১৪) কোন্ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উ: ‘অ’। (১৫) ধ্বনি উচ্চারণের উত্স কোথায় ? উ: ফুসফুস। (১৬) জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি সমূহের নাম কী ? উ: কণ্ঠ বা জিহ্বামূলীয়ধ্বনি। (১৭) ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত ? উ: হ্+ম । (১৮)‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত ? উ: ঞ্+জ। (১৯) ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত ? উ: জ্+ঞ। (২০) এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয় ? উ: দীর্ঘ। (২১) খণ্ড -‘ত’ (ত্) প্রকৃত প্রসতাবে কোন বর্ণের বহুরূপ ? উ: ‘ত্’। (২২) ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ। উ: আওভান। (২৩) যৌগিক স্বরের অপর নাম কী ? উ: দ্বিস্বর / সান্ধ্যক্ষর। (২৪) বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি ? উ: ৭টি। (২৫) ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর। উ: ক্ + ষ্ + ম। (২৬) অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে ? উ: অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ। (২৭) ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে ? উ: কম্পোনজাত ধ্বনি।