এবার সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ আর একসাথে সবচেয়ে বেশি সংখ্যক মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে একটি চিত্র ফুটিয়ে তুলে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ফিলিপাইনের মিডল ওয়ে মেডিটেশন ইন্সটিটিউট নামের একটি সংগঠন। নিজেদের স্লোগান ‘ওয়ার্ল্ড পিস থ্রু ইনার পিস’ ফুটিয়ে তোলার জন্য ফিলিপাইনের পেনে দ্বীপের সিটি অব লইলো’তে রেকর্ড ১১,৩৩৬ জন ব্যক্তির অংশগ্রহণে ও ৫৬,৬৮০টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ১৬৬ মিটার বাই ৩০৩ মিটার আয়তনের এই আলোকিত চিত্রটি ফুটিয়ে তোলা হয়।
