বাদ পড়লেন ববি

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৫৬
শাকিব খান প্রযোজিত চলচ্চিত্র ‘হিরো দ্য সুপারস্টার’ চলচ্চিত্রের মূল নায়িকা কে? এ নিয়ে এতদিন তর্ক চলছিল। এমনিতেই ইদানীং প্রেমিক ইফতেখারের সাথে জুটি বেঁধে কাজ করায় অন্য ডিরেক্টররা খুব একটা ববিকে নিতে চাইছেন না। এর ভেতরে অপু বিশ্বাসের কাছেও আরেকবার হারলেন চিত্রনায়িকা ববি। কারণ প্রথমে পরিকল্পনা ছিল ববি ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির শুটিংয়ের জন্য লন্ডন যাবেন। কিন্তু শাকিব মূলত তার ‘রাজা হ্যান্ডসাম’-এর ট্যুরে গিয়েই তার ফাঁকে নিজের ছবির গান করে আসবেন। কিন্তু দুঃখের বিষয় হলো ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির কমন নায়িকা অপু বিশ্বাস। তাই ববিকে নিতে রাজি নয় ইউনিট। তাই লন্ডন ট্যুর থেকে বাদ পড়লেন তিনি।