উজান গাঙয়ের নাইয়া

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৫৭
বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি পরিচালনা করেছেন, গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে এবং এটি পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে। নাটকের গল্পে দেখানো হবে, ‘রাতের অন্ধকারেই মায়ের বাড়ি চলে আসে আনিকা। আনিকাকে ফেরত আনতে গিয়ে শাশুড়ি সালমার প্রশ্নের মুখোমুখি হতে হয় আরিফকে। নাটকের এই পর্বে আরও দেখা যাবে, সুলতানের ভাই শাহজাদার সাথে তারই কারখানার কর্মী মৌয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠতে। নীল জোছনায় কালো সাপ মোহনা টিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটকটি। মোহন খানের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাহারিয়ার নাজিম জয়, রিয়া, বিদ্যা সিনহা মীম, আহসান হাবিব নাসিম, সোমা, রওনক হাসান, নূপুর, শহিদ আমলগীর, মৌনতা, এস এ হক অলিক, তরু মোস্তফা, লীনা প্রমুখ। ঘাসফুল আজ রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটকটি। অঞ্জন আইচের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয় ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, নিশো, মাজনুন মিজানসহ আরও অনেকে। ইচ্ছেঘুড়ি এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে এই নাটকটি। এটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—তানিয়া, স্পর্শিয়া প্রমুখ।