আঙ্গুরে প্রচুর পরিমাণে রেসভেরাট্রল (পলিফেনোল) বিদ্যমান যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেডেন্ট হিসেবে ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে, ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয় এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করে।
আঙ্গুরে বিদ্যমান বোরন হাঁড়কে মজবুত করে যা অষ্টিওপোরোসিস এর চিকিত্সায় কার্যকরী।
রেসভেরাট্রল স্মৃতি শক্তি প্রখর করে। বয়োবৃদ্ধির সাথে সম্পর্কিত দৃষ্টি শক্তি কমে যাওয়ার সম্ভাবনা
হ্রাস করে
আঙ্গুর নাইট্রিক অক্সাইড এর উত্পাদন বৃদ্ধি করে রক্তনালীসমূহকে সম্প্রসারিত করার মাধ্যমে উচ্চ
রক্তচাপ প্রশমন করে এবং রক্তের অতিরিক্ত জমাটবদ্ধতা দূর করে।
ভিটামিন ই রক্তে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল জমতে দেয়না, ইহা হূদরোগ প্রতিরোধ করে। রেসভেরাট্রল প্রোটিন টাইরোসিন কাইনেজকে অবদমিত করে
যা রক্তনালীর সংকোচন
প্রতিরোধ করে এবং হূিপন্ড ও মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্ট্রোকের ঝুঁকি কমায়। সূত্র:হামদর্দ
আনারস
আনারসে বিদ্যমান ব্রোমেলেইন স্ট্রেপটোকক্কাস স্যালাইভ্যারিয়াস নামক বন্ধু ব্যাকটেরিয়ার
বংশ বৃদ্ধি ঘটিয়ে মুখের দূর্গন্ধ
দূর করে। আনারসে বিদ্যমান ভিটামিন সি শাক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যাথেরোস্ক্লেরোসিস,
অ্যাজমা, অন্ত্রের ক্যান্সার, ডায়াবেটিস জনিত হূদরোগ, জয়েন্টের ব্যথা দূর করে ও
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ব্রোমেলেইন
একটি প্রোটিওলাইটিক অ্যানজাইম যা প্রোটিন হজমে সহায়তা করে। ব্রোমেলেইন হজম প্রক্রিয়াকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে পাকস্থলীর বিভিন্ন
সমস্যা-বুক জ্বালাপোড়া,
বদহজম ও কোষ্ঠকাঠিন্য
দূর করে।
