হত্যা মামলায় চীনা পুঁজিপতি লিউ’র মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:২৫
চীনের সাবেক নিরাপত্তা প্রধান জু ইয়ংগং হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে চীনা পুঁজিপতি লিউ হানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। চীনের একটি আদালত মাফিয়া স্টাইলের এই হত্যাকাণ্ডে লিউ হান ও তার ভাই লিউ ডবর নেতৃত্ব দেয়ায় তাদের দোষীসাব্যস্ত করেছে। এ দু’জন ছাড়াও আরো ৩৬ জনকে অভিযুক্ত করা হয়। আদালতের রায়ে বলা হয়, এই হত্যাকাণ্ডের পিছনে কোন দুর্নীতির ব্যাপার থাকতে পারে, যাতে করে লিউ হান ও তার গ্রুপ আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টি জড়িত রয়েছে।