সংবাদ কণিকা

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:২৫
আলেপ্পোয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কারাগার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় বিদ্রোহীদের দখলে থাকা একটি কারাগারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। প্রায় বছর খানেক সময় ধরে এটি বিদ্রোহীদের দখলে ছিল। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেনাবাহিনী ওই কারাগার চত্বরে প্রবেশ করেছে এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। এই সংস্থাটি সিরিয়ার বিদ্রোহীপক্ষের। কারাগারটিতে হাজারো বন্দি রয়েছে। —বিবিসি অপহরণের ১০ বছর পর তরুণী উদ্ধার যুক্তরাষ্ট্রে এক দশক আগে ১৫ বছর বয়সে অপহূত এক তরুণীকে ক্যালিফোর্নিয়ায় উদ্ধার করা হয়েছে এবং তার সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এই তরুণীকে এতদিন পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে। বর্তমানে তার বয়স ২৫ বছর। ২০০৪ সালে তার মায়ের বয়ফ্রেন্ড তাকে অপহরণ করে। মঙ্গলবার কথিত অপহরণকারী ৪১ বছর বয়সী ইসিদ্রো গার্সিয়াকে গ্রেফতার করা হয়েছে। —এএফপি রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমানটি মায়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করার সময় সিঙ্গাপুর এয়ারলাইনের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। তবে এতে কেউ আহত হয়নি। সিঙ্গাপুর এয়ারলাইনের এক বিবৃতিতে বলা হয়, এয়ারবাস এ৩৩০ বিমানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে প্রবল বৃষ্টিপাতের মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে সামান্য ছিটকে পড়ে। —এএফপি