মিরপুর হাসপাতালে চিকিত্সকের ১৬ পদ শূন্য

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১৩
কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান উপজেলা হাসপাতালের এখন বেহাল দশা। ৫০ শয্যায় উন্নীত হওয়া হাসপাতালটিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিত্সকের পদসংখ্যা ৩৩ থাকলেও ১৬টি পদই শূন্য রয়েছে। বাকি ১৭ চিকিত্সক পদের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডাঃ ফারহানা আফরোজ চমন, জুনিয়র কনসালট্যান্ট শিশু ডাঃ আবু বকর সিদ্দিক, সহকারী সার্জন ডাঃ শামীম আরা বেগম, সহকারী সার্জন নিপিম পারভীন মিশু, ডাঃ আশরাফুল হাসান অঞ্জন, ডাঃ মোঃ শহীদুল্লাহ, ডাঃ এ জে এম মোছাদ্দেক রেজা প্রেষণে কুষ্টিয়ার ২৫০ শয্যা ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন যাবত্ কর্মরত আছেন। আবার মেডিক্যাল অফিসার পদে নিয়োগ পাওয়া ডাঃ মোঃ আজাদ গত দুই বছরেও কর্মস্থলে যোগদান করেননি। এদিকে গত প্রায় ১ মাস আগে এই হাসপাতালের একমাত্র জুনিয়র মেকানিক্স সিরাজ অপহরণ মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন।