সুজানগর থেকে পদ্মা নদী পর্যন্ত সড়কের বেহাল দশা

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১৪
পাবনা সুজানগর উপজেলা মোড় হতে পদ্মা নদী পর্যন্ত সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট-সুরকি উঠে অসংখ্যা খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট-সুরকি উঠে মাটি বের হয়ে গেছে। একটু বৃষ্টি হলে ওই সকল খানাখন্দে পানি কাদা জমে যায়। এ সময় ওই সড়কের যানবাহন ও পথচারীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হয়। যেকোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষতি হতে পারে মানুষ ও যানবাহনের। এ সড়ক দিয়ে চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে এলাকার কৃষকরা। সড়কটির খানাখন্দের কারণে তারা যানবাহনযোগে তাদের কৃষিপণ্য ঘরে তুলতে এবং হাট-বাজারে নিতে দুর্ভোগ পোহাচ্ছেন।