অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদদের সর্বোচ্চ সম্মান অ্যালেক্স টবিন পুরস্কার লাভ করেছেন চেলসি গোলরক্ষক মার্কশোয়ার্জার। গতকাল শুক্রবার অভিজাত এই পুরস্কারে ভূষিত হন তিনি। এই ৪১ বছর বয়সী গোলরক্ষক আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিলেও এখনো খেলে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে। এই নিয়ে ষষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কারটি লাভ করলেন তিনি। এর ফলে প্রয়াত জনি ওয়ারেন, জো মারস্টন, ক্রেইগ জনস্টন, মার্ক ভিদুকা ও ফ্রাঙ্ক ফারিনার মত সাবেক ও বর্তমান সেরা সকারুদের নিয়ে গড়া অভিজাত ক্লাবের সদস্যপদ লাভ করলেন শোয়ার্জার। ফুটবল খেলার প্রতি একাগ্রতা, নেতৃত্ব, প্রতিশ্রুতি, সফলতা এবং সর্বোপরি দারুণ পেশাদারিত্বের স্বাক্ষর রাখার স্বীকৃতি হিসেবে প্রফেশনাল ফুটবলারস অস্ট্রেলিয়া (পিএফএ) প্রেসিডেন্ট শুক্রবার সিডনিতে শোয়ার্জারের হাতে তুলে দেন এই মেডেল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া সাওয়ারজার এই পুরস্কার অর্জনের ফলে নিজেকে দারুণ সম্মানবোধ করছেন উল্লে¬খ করে বলেন, ‘অসাধারণ কিছু খেলোয়াড়দের দলে স্থান পেয়ে আমি অত্যন্ত গৌরববোধ করছি।’
