মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:৩০
মোঃ হুমায়ূন কবির সিকদার আজ শনিবার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মোঃ হুমায়ূন কবির সিকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী। আগামীকাল রবিবার বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের মিলাদ ও দোয়া মাহফিলে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এসএম সেলিম রেজা আজ শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট থানা শাখার সহ-সভাপতি ও বঙ্গবন্ধু যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম সেলিম রেজার অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম সেলিম রেজা দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের বড় ভাই। মৌলভী মোহাম্মদ সিদ্দিক আজ শনিবার মৌলভী মোহাম্মদ সিদ্দিকের ২৯তম মৃত্যুবার্ষিকী। যুগান্তরের ডিজিএম (বিজ্ঞাপন) ইউসুফ মামুন মরহুমের কনিষ্ঠ পুত্র।