গাবতলী উপজেলার পল্লীতে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত সোবাহান (৫০) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গতকাল শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। নিহত সোবাহানের বাড়ি উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে। তিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গাবতলী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার সোবাহানের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
