চট্টগ্রামে হিযবুত তাহরীর সাত সদস্য আটক

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩০
নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জুমার নামাজের পর লিফলেট বিতরণকালে হিযবুত তাহরীরের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।গতকাল শুক্রবার কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনের নেতা-কর্মীরা নামাজ শেষে মুসল্লিদের রাষ্ট্রবিরোধী লিফলেট প্রচার করছিল।এসময় বেশ কিছু লিফলেট ও প্রকাশনাসহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।