সিলেটে হিযবুত তাহরীর ফের সক্রিয়

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩০
নগরীতে বছর খানেক বিরতির পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর ফের সক্রিয় হয়ে উঠেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তারা বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদের সামনে মুসল্লীদের মধ্যে প্রচারপত্র বিলি করেছে। পরে সেখান থেকেই মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের সামনে হিযবুত তাহরীরের কয়েকজন কর্মী সরকার বিরোধী লিফলেট বিতরণ শুরু করে। লিফলেটে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় মুসলিম সমপ্রদায়ের লোকজনকে হিযবুত তাহরীরের সাথে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়।কয়েক মিনিট লিফলেট বিতরণ করে হিযবুত তাহরীরের ১৫-২০ জন নেতাকর্মী মিছিল বের করে। তারা মিছিল নিয়ে জেলরোড পয়েন্টে এসে ছত্রভঙ্গ হয়ে যায়।